
মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত একটি আলোচিত তিন খুনের মামলায় ২৪ আসামির বিচার শেষে রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১০ বছর বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত এ রায় দেন এবং রায়ের সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিংগাইরের গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম এবং সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আটজনের প্রত্যেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এই তালিকায় আছেন জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ এবং স্বপন।
এ ছাড়া মামলার অপর আসামিদের মধ্যে শামীম ও হাবু মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্যদের মধ্যে মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দিয়েছেন। অপর দিকে আসামি মজনু মিয়াকে ১ বছর সশ্রম কারাদণ্ড, আসামি রাজিয়া খাতুন, সুফিয়া খাতুনকে ৬ মাস এবং আসামি সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া আরও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সরকারি কৌঁসুলি আ. ফ. ম. নূরতাজ আলম বাহার এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.