![]()
সিলেট টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে বাংলাদেশ দুই উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি পেলেও, পরের সেশনে কাভেম হজ এবং কেভিন উইকহ্যামের ব্যাটিং দৃঢ়তায় কোনো সাফল্য পায়নি টাইগাররা। এই সেশনে কোনো উইকেট না হারিয়েই সফরকারীরা যোগ করেছে ১৩১ রান। পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ।
দিনশেষে উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৫৯ রান। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২২৯ রানে। উইকেটে টিকে থাকা হজ ৯৩ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন এবং উইকহ্যাম খেলছেন ৬৩ রান নিয়ে। এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এখন পর্যন্ত এসেছে ১৪০ রান। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম।
দিনের শুরুতে তাইজুল ইসলামের বলে জশুয়া ডি সিলভা এলবিডব্লিউ হলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ শর্ট কাভারে তাওহীদ হৃদয় মিস করলেও, পরে মেহেদী হাসান মিরাজের বলে শান্তর ক্যাচে কিং বিদায় নেন। দলের রান তখন ১১৯। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি। তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৩৫৬ রান করেছিল। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে ৩০ রানের লিড নিয়েছিল। এখন দ্বিতীয় ইনিংসে সফরকারীদের বড় লিড বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.