
সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ নথি পাঠিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ নথি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়।
গত ১৮ অক্টোবর প্রেরিত এই প্রতিবেদনে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয় ও বিচার প্রক্রিয়ার বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়।
কনস্যুলেটের প্রেরিত চিঠির তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা উভয়ই আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে আটক অবস্থায় ছিলেন।
জেদ্দা কনস্যুলেট জানায়, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুলকে আটক করা হয় এবং এর পরদিন ব্যভিচারের অভিযোগে সুইটি আক্তারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি বন্দি আছেন, যাদের মধ্যে ১৪৭ জন এক মাস থেকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত। এর মধ্যে সাইবার অপরাধের তিনটি ভিন্ন মামলায় ছয় মাস থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বন্দিও রয়েছেন। তাদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত।
এ পরিস্থিতিতে মৃত্যুদণ্ড কার্যকরের রায়ের অনুলিপি ও বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়েছে কনস্যুলেট। সংশ্লিষ্ট রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.