
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে রবিবার দিনের প্রথম প্রহর থেকে তিনটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইআরজিসির নৌবাহিনীর দাবি, এই জাহাজগুলো অনুমোদনহীন পথে চলাচল করছিল এবং প্রয়োজনীয় নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। মার্কিন বাহিনীর প্ররোচণায় এ ধরণের কর্মকাণ্ড ঘটছে বলেও অভিযোগ তুলেছে আইআরজিসি।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথের আকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা ও পরিচালনার নিয়মকানুন সব জাহাজকে বারবার অবহিত করা হয়েছে। এসব বিধিবিধান অমান্য করার পরিণাম যে মারাত্মক হতে পারে, বিবৃতিতে সে বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.