২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে এলপিজি ট্যাংকারে বিস্ফোরণ

Published: November 13, 2026, 2:06 pm

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি অনুযায়ী, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ নৌ-মাইনের কবলে পড়ে বিস্ফোরিত হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সব সতর্কতা উপেক্ষা করে সেটি হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি সমুদ্র মাইনের সঙ্গে সংঘর্ষ হলে তীব্র বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাহাজটি মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপর অতিরিক্ত আস্থার কারণে এই পথ বেছে নিয়েছিল। অতীতে একই এলাকায় তেলবাহী ট্যাংকারগুলো যেভাবে হামলার শিকার হয়েছিল, তা থেকেও জাহাজটি কোনো শিক্ষা নেয়নি। আইআরজিসি স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালীতে তারা কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে কোনো জাহাজ অননুমোদিত পথে প্রবেশ করলে তাকে ভবিষ্যতে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাবে—এমন ধারণার ওপর নির্ভর করেই এটি প্রণালি অতিক্রমের চেষ্টা করে। আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।