
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১,২৪২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১,৬২৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১,৯৮,০৮৪ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১,৭২,০২১ শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৬৬,৯৩৩ জন। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১,১১৪ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এক লাখ ৯৮ হাজার ৮৪ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। যার মধ্যে নিশ্চিত হামে ১০২ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জন মারা গেছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.