
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ৪১টি রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৭টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে ৫৯টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ার ও কাতার এয়ারওয়েজের ৭টি করে, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ২টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.