
রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বুধবার বিকেলে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে বিকেলে সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজের একদিন পর তার মরদেহ পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। নিখোঁজের দিন সন্ধ্যায় তিনি বাসা থেকে বেরিয়েছিলেন। পরিবারের ভাষ্যমতে, যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানে তিনি কখনোই যাননি। কীভাবেই বা তিনি সেখানে গেলেন, সেই উত্তর খুঁজছেন স্বজনরা। কে তাকে ডেকে নিল এমন প্রশ্নও এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। রাত দেড়টা পর্যন্ত তিনি কোথায় ছিলেন, শেষ মেসেজ কে দিয়েছিল এবং কোন বিষয় নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন—এমন নানা দিক তদন্তের আলোচনায় আসছে। অভ্যুত্থানের পর তিনি বিমানবাহিনী থেকে অব্যাহতি নেন। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
অভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশত্যাগের সময়কার একটি ভিডিও প্রচারের সঙ্গে তাহসিফের সম্পৃক্ততার আলোচনা ছিল দীর্ঘদিনের। তবে মৃত্যুর কিছুদিন আগে একটি পডকাস্টে তিনি এসব অভিযোগকে 'প্রমাণহীন' হিসেবে আখ্যা দেন। বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পেছনে এ ধরনের বিতর্কের কোনো ভূমিকা আছে কি না, জানতে চাইলে তিনি সেই পডকাস্টে জানিয়েছিলেন, এমনটা হওয়া অসম্ভব নয়। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে তিনি তখন অপারগতা প্রকাশ করেছিলেন। ৫ই আগস্টের ওই ভিডিও ফাঁস হওয়ার পর তাকে নিয়ে নানান নেতিবাচক প্রচারণা চললেও তার বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়। এই ঘটনার সঙ্গে তার মৃত্যুর যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মৃত্যুর বেশ কদিন আগে প্রকাশিত একটি পডকাস্টে তাহসিফ নিজেই অভিযোগটিকে ‘প্রমাণহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেন।
নিজেকে তাহসিফের বন্ধু দাবি করা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কে এস এম ইনতিসার ইনজামাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উদ্বেগজনক পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, গত পরশু রাতে সে বাইরে যায় এরপর এই ঘটনা। তার মরদেহের ছবিতে হাতের অবস্থা দেখে ইনজামাম মন্তব্য করেন, হাতের তালু কাদা মাখা, বাকি সব ক্লিন, এইটা কিসের লক্ষণ আমি এখনি বলতে চাইনা। তিনি আরো বলেন, ব্যক্তিগত কোনো কোন্দল বা এক্সিডেন্ট সুস্পষ্টভাবে প্রমাণিত না হলে, তিনি এই মৃত্যুকে রাজনৈতিক হিসেবেই দেখছেন। তার মতে, ৫ই আগস্টের ঘটনার পর থেকে তাহসিফ বিভিন্নভাবে মানহানির শিকার হয়েছেন, যা এই অকাল ও রহস্যময় মৃত্যুর পটভূমি তৈরি করতে পারে।
নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তুরাগ নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভাসার খবর আসে।
উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। লাশের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতের কবজিতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। আইফোনের মাধ্যমে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার মুখে হালকা দাড়িও ছিল। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে সংবাদ পাঠায়। ঘটনার প্রতিটি দিক এখন ময়নাতদন্ত ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি এখনো রহস্যঘেরা থাকায় স্থানীয়দের মাঝেও তীব্র কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা তাকে রাজাবাড়ী ঘাট এলাকায় ডেকে নিল, তা নিয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আইফোনের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে অনেক অজানা প্রশ্নের জবাব মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের পক্ষ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে যাতে এই মৃত্যুর নেপথ্যে প্রকৃত কারণ উন্মোচিত হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.