২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

Published: October 14, 2026, 7:10 pm

সিনেমার কোনো চরিত্র অনেক সময় বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলে। এমনই এক মানবিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘রণবলী’তে তিনি জয়াম্মা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিনীত ওই চরিত্রের সঙ্গে বাস্তবের মিল তুলে ধরে রাশমিকা জানান, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাকে জয়াম্মার মতো সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করেছে। এত দিন বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন রাশমিকা।

সেই অনুপ্রেরণা থেকেই অভিনেত্রী এবার ৪০০টি পরিবারের তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের এই মহতী উদ্যোগের কথা ভক্তদের কাছে প্রকাশ করেন তিনি। রাশমিকার পরিকল্পনায় রয়েছে, আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর এভাবে ৪০০টি পরিবারকে সহায়তা দেওয়া হবে। এই ধারাবাহিক প্রক্রিয়ায় মোট চার দফায় এক বছরে সর্বমোট ১ হাজার ৬০০টি পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছেন এই অভিনেত্রী। তবে প্রতিটি পরিবারের জন্য এই সহায়তার আর্থিক পরিমাণ কত, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। সেই অনুপ্রেরণা থেকেই ৪০০ পরিবারের তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এক বছরে চার দফায় মোট ১ হাজার ৬০০টি পরিবার এই উদ্যোগের আওতায় আসবে। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছেন তিনি। ভিডিওতে তাঁর সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য পরিবারগুলোর দৈনন্দিন বাজারের খরচ কমানো, যাতে তারা সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে।

নিজের এই উদ্যোগের বিষয়ে রাশমিকা বলেন, ‘আমি মনে করি আমার এই ছোট প্রয়াস যদি আপনাদের মধ্যে কাউকে নতুন কিছু করার সাহস বা অনুপ্রেরণা যোগায়, তবে সেটি হবে আমার জন্য বড় পাওয়া।’ উল্লেখ্য যে, রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘রণবলী’ আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পর্দার চরিত্রের মতোই বাস্তবেও মানুষের কল্যাণে এগিয়ে এসে ইতিমধ্যে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার এই উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্বাগত জানাচ্ছেন। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।