
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বৈঠককালে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্য সচিব ইলিয়াস হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য নিয়ে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ক্ষমতার যেকোনো ধরনের অপব্যবহার রোধে গণমাধ্যমকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নিরবচ্ছিন্ন রাখতে সংবাদকর্মীদের পেশাদারিত্বের ওপর তিনি গুরুত্বারোপ করেন।





