
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে চলতি মাসের শেষদিকে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তবে সফরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তবে, প্রধানমন্ত্রী কবে রওনা দেবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সে সময় জাপানের পক্ষ থেকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। এই সফরের আমন্ত্রণের বিপরীতে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।





