২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু

Published: October 10, 2026, 7:57 pm

সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সর্বশেষ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটার কিছু আগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক মাহবুবা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।