
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজা মার্কেটে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, শুরুতে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন ১০টি ইউনিট কাজ করছে। তবে আগুনের তীব্রতার চেয়ে প্রচুর ধোঁয়ার কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





