৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩১৬, নতুন আক্রান্ত ১৯৫৪

Published: October 13, 2026, 5:59 pm

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। এ নিয়ে চলতি বছর মোট ৩১৬ জনের প্রাণ গেল।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর মোট ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ২৯৬ জন। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৫৪ জন।