
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীরগাছখোলা গ্রামে এক সৌদিপ্রবাসীর বাড়ির চলাচলের পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুল হাই শিকদার। প্রায় দুই সপ্তাহ আগে বাড়ির প্রবেশপথে এই বেড়া দেওয়ায় ওই প্রবাসীর পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং ছেলেমেয়েদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সুরাহা হয়নি।
ভুক্তভোগী প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার জানান, তাঁর স্বামী দীর্ঘ সময় ধরে সৌদি আরবে কর্মরত এবং বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। এই সুযোগে আবদুল হাই শিকদার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ও চলাচলের পথ উন্মুুক্ত করার দাবিতে গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবার ওই এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার সকালে এ ঘটনায় আঁখি আক্তার মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি গাজীপুর মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য। ভুক্তভোগী ব্যক্তির নাম মামুন মোল্লা। বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা থাকেন। এতে মামুনের পরিবারের সদস্যদের চলাচল বন্ধ হয়ে যায় এবং বাড়িতে তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন।
অভিযোগ প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও জামায়াত নেতা আবদুল হাই শিকদারের ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তিনি গতকাল নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেছেন, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে সেটি তাঁর পারিবারিক কবরস্থান। স্থানীয়দের একাংশের বিরুদ্ধে জায়গা দখল করে পাকা রাস্তা তৈরির অভিযোগও তুলেছেন তিনি।
ঘটনাটি নিয়ে কুমিল্লা (দক্ষিণ) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুল মোবিন জানান, দলীয় নেতার বিরুদ্ধে আসা অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন।
তবে তাঁর দাবি, ওই নেতা যে জায়গায় বেড়া দিয়েছেন তা তাঁরই ব্যক্তিগত সম্পত্তি। এদিকে, বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানিয়েছেন, প্রবাসীর স্ত্রী এবং অভিযুক্ত জামায়াত নেতার পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উভয় পক্ষকে স্থানীয়ভাবে সমঝোতার পরামর্শ দেওয়া হয়েছে।





