৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই সরকারি চাকরিজীবীদের মূল বেতনে নতুন হার কার্যকর

Published: October 19, 2026, 10:58 pm

সরকারি চাকরিজীবীদের জন্য প্রবর্তিত নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত ভাতা আগের হারেই দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, চলতি বছরের ৩০শে জুন যে হারে ভাতা নির্ধারিত ছিল, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি মন্ত্রণালয়, দপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। গত ১৯শে সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে নতুন মূল বেতন কার্যকর হবে। এর মধ্যে ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ওই বছরের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে বর্ধিত বেতন কার্যকর করা হবে। তবে নতুন ভাতা কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১লা জানুয়ারি। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ লা জুলাই থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা।

চলতি মাসের শেষে সরকারি কর্মচারীরা নতুন হারে বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন। সরকার এর জন্য বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে। বর্তমানে কর্মচারীরা আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে তথ্য পূরণের মাধ্যমে বেতন নির্ধারণের কাজ করছেন। ৫ই অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। বেতন ও ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, নতুন বেতনকাঠামোয় নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত হারে ভাতা দেওয়ার বিধানটি বহাল থাকবে। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।