৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি

Published: October 19, 2026, 11:41 pm

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সন্ত্রাসীদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। কয়েকজন অপরাধীর কারণে সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে অপরাধমূলক কার্যক্রমে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলিশ প্রধান জানান, অপরাধীদের চিহ্নিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের বিশেষ শাখা এসবি যৌথভাবে তালিকা প্রণয়ন করবে। চিহ্নিত এসব অপরাধী যাতে সহজে জামিন পেয়ে বের হতে না পারে, সেজন্য আদালত থেকেও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিশ্চিত করা হবে। দীর্ঘ মেয়াদে তারা যাতে জামিন না পায়, সেটাও আদালত নিশ্চিত করবেন। মাদকাসক্ত ব্যক্তিরা পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালাচ্ছেন।

তরুণ সমাজের অবক্ষয় রোধে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, ইয়াবার মতো মাদকের প্রভাবে তরুণরা অপরাধে জড়িয়ে পড়ছেন এবং অনেক সময় পারিবারিক অশান্তি ও সহিংসতার ঘটনা ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর কড়া নজর রাখার পরামর্শ দেন তিনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে সন্তানদের চলাফেরার বিষয়ে খোঁজখবর রাখতে হবে অভিভাবকদের।

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে প্রতিটি এলাকায় এবং স্কুল-কলেজে সচেতনতামূলক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আলী হোসেন। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পূজায় কোনো সুনির্দিষ্ট হুমকি নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্কতায় রয়েছে।

মণ্ডপ পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং আমলাপাড়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আশা করছি, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে।’।