৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকের পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ

Published: October 21, 2026, 6:21 pm

দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা না করায় রাঙামাটির সাজেক পর্যটন সড়কে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে, যা ২২ অক্টোবর থেকে কার্যকর হবে। সংগঠনের নেতৃবৃন্দ—কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা—বুধবার এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছিল। তখন স্থানীয় প্রশাসনের আশ্বাসে, সশস্ত্র সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে এলাকা থেকে সরিয়ে নেওয়ার শর্তে অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে প্রশাসন সেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ায় ১৫ অক্টোবর পুনরায় অবরোধ পালন করতে বাধ্য হন স্থানীয়রা। এর আগে শারদীয় দুর্গাপূজার কথা বিবেচনায় নিয়ে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছিল। এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয। এতে বলা হয়, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করা হলে এদিন বিকালে স্থানীয় প্রশাসন সেখানে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাব।

সাজেকবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের অপসারণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। অবরোধ চলাকালে পর্যটকদের বুধবারের মধ্যেই সাজেক এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি। তবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ ও সংবাদপত্র বহনকারী এবং সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। পর্যটকদের নিরাপত্তা ও এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।