
মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন এনেছে কাতার এয়ারওয়েজ। এয়ারলাইন্সটি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কাতারের রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে, নির্দেশিত সময় পর্যন্ত রিয়াদ ও দাম্মামে আসা-যাওয়ার সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর পাশাপাশি জেদ্দা রুটেও সেবা সংকুচিত করা হয়েছে। এই রুটে আগে প্রতিদিন ৭টি ফ্লাইট পরিচালিত হলেও তা কমিয়ে ৪টিতে নামিয়ে আনা হয়েছে। বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের।
ফ্লাইট সূচিতে এই পরিবর্তন আসার পর যেসব যাত্রী আগেই টিকিট বুকিং করেছেন, তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট সময়সূচি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে জানিয়ে এয়ারলাইন্সটি বিমান ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যেসব যাত্রীর আগে থেকেই টিকিট বুকিং করা রয়েছে, তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে এয়ারলাইন্সের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইটের সর্বশেষ তথ্য, সময়সূচি পরিবর্তন বা নতুন করে টিকিট বুকিংয়ের আপডেট পেতে যাত্রীদের কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।





