
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রাক্কালে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সেখান থেকে সরিয়ে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে যাবেন। এই সফরের ঠিক আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি ঘিরে আলোচনা চলছে। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ও একান্ত সিদ্ধান্ত। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক জাতীয় সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আয়োজনে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থা সম্মিলিতভাবে একটি জাতীয় অবস্থানপত্র প্রকাশ করে। ২৪ অক্টোবর (শনিবার) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে এ অভিমত ব্যক্ত।
জলবায়ু বিষয়ক এই সংলাপে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরতে চায়। তিনি আরও জানান, সীমিত বাজেটের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু অভিযোজন ও পরিবেশ রক্ষায় নানামুখী কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের সামগ্রিক পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই রাষ্ট্রদূত পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কপ-৩১ এ পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।





