৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা

Published: October 25, 2026, 4:29 pm

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই ছিল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো গণহত্যাকারী বা অপশক্তিকে দেওয়া হবে না। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। সরকারের অবস্থান এক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং বিভিন্ন সময়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করে থাকে। কোনো পতিত শক্তি বা পলাতক অপরাধীকে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত, তাদের কোনো প্রকার অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না। সরকার দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।