
আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫ অক্টোবর রবিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।





