১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

Published: October 26, 2026, 4:11 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট। সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন। অতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-১ আসন থেকে প্রার্থী হতে চাইলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন।

গত ১ অক্টোবর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এরপরই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ১২ অক্টোবর ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তফসিল অনুযায়ী ১২ নভেম্বর ভোটের দিন রাখা হয়েছে। তবে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ভোটাভুটির প্রয়োজন হবে না। এরপর আসনটিতে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রক্রিয়া সেরে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে।তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এই উপনির্বাচনে অংশগ্রহণের জন্য গত ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৬৮ জন জমা দিয়েছেন। সব যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত এলিজা জামানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।