১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী -: ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স

Published: October 27, 2026, 8:44 pm

ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি সহজ-সরল মানুষ এবং আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে অসতর্কতাবশত তিনি ওই বক্তব্য দিয়েছেন। এটি তার জন্য ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। ক্রসফায়ার নিয়ে আইজিপি’র বক্তব্যের বিষয়ে দৈনিক প্রথম আলো’কে দেয়া এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (আইজিপি) সহজ-সরল মানুষ।

সোমাবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির জানিয়েছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। এসময় তিনি পুলিশ বাহিনীর চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয়। আইনশৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের মূল লক্ষ্য। এখন পর্যন্ত হেফাজতে মৃত্যু বা ক্রসফায়ারে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি জানান, আইন অনুযায়ী অপরাধ দমনে সরকার বদ্ধপরিকর। আইনের যথাযথ প্রয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা যা দরকার, সব করবে।