২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: দাবি আইআরজিসি মুখপাত্রের

Published: November 7, 2026, 3:35 pm

ইরান এখন কেবল অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতাই অর্জন করেনি, বরং আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির সক্ষমতাও অর্জন করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি সম্প্রতি এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের এই সামরিক অগ্রগতির কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরান বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে।

সংবাদ সম্মেলনে মোহেব্বি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে এফ-১৬, এফ-৩৫ ও এফ-১৮ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স মার্কিন এফএডি এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করার মতো প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। ইরানের হাতে থাকা এসব সামরিক প্রযুক্তি আগে কখনো প্রকাশ্যে আনা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

নিজের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোহেব্বি। তিনি স্পষ্টভাবে বলেন, ওয়াশিংটন যদি আবারও ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার দুঃসাহস দেখায়, তবে তাদের এর চরম মূল্য দিতে হবে। দেশটিকে সামরিক দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য ছিল, ইরান তা অর্জনের পথে অনেক দূর এগিয়েছে বলেও তিনি দাবি করেন।