
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং তারা ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র সঙ্গে যুক্ত ছিলেন। সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।





