১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: ভবন গুঁড়িয়ে মালামাল লুট

Published: September 25, 2026, 3:29 pm

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে ২৫০ জনেরও বেশি মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে হানা দেয়। তারা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং ক্লিনিকটিতে তাণ্ডব চালায়। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে জড়ো হয়ে থাকতে দেখেছেন।

ক্লিনিকটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, প্রায় ৫০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি দরিদ্র, অসহায় মানুষ এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। হামলার সময় দুর্বৃত্তরা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে সরকারি ইপিআই টিকা, রেজিস্টার, নথি, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ল্যাবরেটরির সরঞ্জামসহ কম্পিউটার, ল্যাপটপ, এসি, ফ্রিজ ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ডা. নাসরিন দাবি করেন, লুটপাট ও ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সেখানে হামলাকারীরা নিজেদের সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। মূল লক্ষ্য ছিল ১০ কাঠা জমি দখল করা। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দুটি দাবি জানানো হয়।

ক্লিনিকটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে এখানে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। ডা. নাসরিন আখতার এ ঘটনাকে কেবল একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং অসহায় শিশুদের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন। তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি পূরণ করে স্বাস্থ্যসেবা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। নারী ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি।

ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের তথ্য তারা পেয়েছেন। ঘটনার রাতেই পুলিশ সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।