১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা ও পদবী দেশের ঊর্ধ্বে নয়: এলজিআরডি মন্ত্রী

Published: September 26, 2026, 4:21 pm

পদবী ও ক্ষমতাকে দেশের সবকিছুর চেয়ে বড় করে দেখার মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান। শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মঈন খান বলেন, দেশ গঠনে অতীতের শিক্ষা ভুলে যাওয়া চলবে না। শিক্ষার্থীদের পড়াশোনা ঠিক রেখে অন্যান্য কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করা ঠিক নয়। এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল পদ্ধতির ধারণা অক্সফোর্ড থেকে নেওয়া হয়েছে।