
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রবিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি জানান, নির্বাচনি মাঠের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং জাতীয় নির্বাচনের আদলে মনিটরিং সেল কাজ করবে। এর আগে কমিশন জানিয়েছিল, আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাসদস্যরাও দায়িত্ব পালন করবেন। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সেই সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।
তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর তা নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





