৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না: চিফ হুইপ

Published: September 30, 2026, 2:14 pm

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবেই অবনতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার অত্যন্ত শক্তিশালী এবং একে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবিধান সংশোধন বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খতিব ও পুরোহিতদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ভাতার ব্যবস্থা করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।