৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতির প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করল নিজ দেশ সুইজারল্যান্ড

Published: October 1, 2026, 1:22 pm

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার পরবর্তী মেয়াদে দায়িত্ব ধরে রাখার দৌড়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছেন। এবার তার নিজের দেশ সুইজারল্যান্ডও তার প্রার্থিতার ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) চলতি বছরের জুনে তাকে সমর্থন দিলেও, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এখন নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। গত বুধবার এসএফভি আনুষ্ঠানিকভাবে জানায়, ২০২৬ সালের জুনে দেয়া সমর্থন তারা প্রত্যাহার করে নিচ্ছে। সংস্থাটির মতে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ফিফার নেতৃত্ব, স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এসএফভি সভাপতি পিটার ক্নাবেল জানান, বিনিয়োগ প্রস্তাবের নেপথ্য কারণ ও দায়িত্ব বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোনো সন্তোষজনক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ফিফা সভাপতি হিসেবে আরেক মেয়াদে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফরাসি ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলে, ‘জুন মাসে সমর্থন দেওয়ার শর্তগুলো এখন আর পূরণ হচ্ছে না। চলতি সপ্তাহে বৈঠকে ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এসএফভির কেন্দ্রীয় কমিটি।

ইনফান্তিনোর এই অস্বস্তির শুরু মূলত গত জুলাই মাসে, যখন তিনি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেন। এই প্রস্তাবের বিরুদ্ধে তিনটি মহাদেশীয় কনফেডারেশন অবস্থান নিলে শেষ পর্যন্ত তিনি তা বাতিল করেন। সেই ঘটনার পর থেকে একে একে বিভিন্ন দেশ তার ওপর থেকে সমর্থন সরিয়ে নিতে থাকে। ৩০শে জুলাই সবার আগে ফিনল্যান্ড নিজেদের সমর্থন প্রত্যাহার করে। পর্যায়ক্রমে ওয়েলস, সার্বিয়া, ইংল্যান্ড ও ইতালি এই তালিকায় যোগ দেয়। সর্বশেষ ১০ই সেপ্টেম্বর ফ্রান্সের ফুটবল ফেডারেশনও একই পথে হাঁটে। ফরাসিদের দাবি, ফিফার সুশাসন ও সভাপতির ব্যক্তিগত সংশ্লিষ্টতা ফুটবলের ভাবমূর্তিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। ফিফার সুশাসন ও সভাপতিকে সরাসরি জড়িয়ে একের পর এক ঘটনা ফুটবলের ঐক্য ও ভাবমূর্তিতে গুরুতর আঘাত হেনেছে।

চাপ বাড়ছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পক্ষ থেকেও। ইনফান্তিনো এবং তার ব্যবসায়িক সহযোগীরা কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন কি না, তা নিয়ে সংস্থাটি গভীর সন্দেহ প্রকাশ করেছে। তবে বিপরীত চিত্রও রয়েছে; এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করলেও, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ব্যক্ত করেন। সেখানে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর।

উল্লেখ্য যে, আগামী ২০২৭ সালের ১৮ই মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ৭৭তম ফিফা কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনো এবার চতুর্থবারের মতো এই পদে লড়াই করার কথা ভাবছেন। তবে তার বিপরীতে দাঁড়াতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ সময় আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।