১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নেতৃত্বকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছি: ডনাল্ড ট্রাম্প

Published: October 13, 2026, 12:39 pm

ইরানের বর্তমান নেতৃত্বের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভুল করেছে বলে মনে করছেন ডনাল্ড ট্রাম্প। ওহাইওর ইয়ংসটাউনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, তেহরানের নেতৃত্বের ব্যাপারে অতিরিক্ত কঠোর অবস্থান নেওয়ার ফলে এখন সমঝোতার জন্য কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার তথ্যমতে, ট্রাম্প আরও দাবি করেন যে, বর্তমানে ইরানের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে কেউই আগ্রহী নন এবং সম্ভাব্য প্রার্থীরা এই পদ এড়িয়ে চলছেন। যদিও বাস্তবিক অর্থে ২০২৪ সালের জুলাই মাস থেকে মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এই পদক্ষেপের কারণে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সমঝোতা বা আলোচনা চালানোর মতো কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে খুঁজে পেতে বেগ পাচ্ছে। ওহাইওর ইয়ংসটাউনে এক নির্বাচনী সমাবেশে ডনাল্ড ট্রাম্প বলেন, আমরা হয়তো দেশটির নেতাদের ব্যাপারে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, কারণ এখন আমরা কার সঙ্গে আলোচনা চালাব তা বুঝতেই হিমশিম খাচ্ছি।

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প বলেন, আলোচনার জন্য উপযুক্ত ব্যক্তি না পাওয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এছাড়া নিজের পূর্বের একটি দাবি পুনর্ব্যক্ত করে তিনি জানান, ইরান তাদের বিমানবাহিনী এবং বহরের ১৫৯টি যুদ্ধজাহাজ হারিয়েছে, যা এখন সমুদ্রের তলদেশে রয়েছে। উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১লা অক্টোবর থেকে এ পর্যন্ত ওই এলাকায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।