
সেপ্টেম্বরের চতুর্থ রোববার বিশ্বজুড়ে কন্যা দিবস পালিত হয়। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা অসীম, আর সাধারণ মানুষের মতো বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দার বাইরে নিজেদের কন্যাদের নিয়ে তারা সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বলিউডের তারকা দম্পতিদের কন্যাদের মধ্যে দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া, আলিয়া ভাটের মেয়ে রাহা কিংবা শাহরুখ খানের মেয়ে সুহানার প্রতি বাবা-মায়ের গভীর অনুরাগ ভক্তদের মুগ্ধ করে। কন্যা মানেই ভালোবাসা আর এক মায়ার বাঁধন, যা এই তারকা পরিবারগুলোতেও স্পষ্টভাবে ফুটে ওঠে।



