
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছেন গাজীপুর আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকাল ৭টা থেকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমিকদের সরিয়ে রাজপথ দখলের চেষ্টা চালাচ্ছেন তারা।
উপজেলার চন্দ্রা থেকে শুরু করে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকা পর্যন্ত পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে অবস্থান নিয়েছেন, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। এদিকে কারখানা বন্ধ থাকায় সকাল থেকেই শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি একযোগে কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের মধ্যে মুখোমুখি উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।





