১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার বর্ণাঢ্য আয়োজন

Published: November 2, 2026, 12:19 pm

“গল্পের পথচলা অব্যাহত…” প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। দোহায় অবস্থিত সদর দপ্তরে গত সন্ধ্যায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, নেটওয়ার্কটির চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী এবং ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানিসহ স্থানীয় ও বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর আমীর নেটওয়ার্কটির দীর্ঘ তিন দশকের মাইলফলক ও ইতিহাসের ওপর ভিত্তি করে সাজানো একটি প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া প্রতিষ্ঠাতা ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর দৃষ্টিভঙ্গি এবং গণমাধ্যমে আল জাজিরার ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে আমীর নতুন হাই-টেক স্টুডিও ও অত্যাধুনিক নিউজ রুম পরিদর্শন করেন, যেখানে তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সম্প্রচার প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। এ সময় সম্প্রচার ও টেলিভিশন সংবাদ পরিবেশনায় ব্যবহৃত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করা হয়। তিন দশকের সাফল্য ও চ্যালেঞ্জের ইতিহাস।

১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার দিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা বর্তমান সময়ে বিশ্ব গণমাধ্যমের অন্যতম পরাশক্তি হিসেবে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে এই গণমাধ্যমটির সংবাদ পৌঁছে যাচ্ছে। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোর মাধ্যমে ৯৫টি দেশের প্রায় ৩,০০০ সংবাদকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ৫ কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।

দীর্ঘ এই পথচলায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পার করেছে চ্যানেলটি। ২০০১ সালে কাবুল ও ২০০৩ সালে বাগদাদে তাদের কার্যালয়ে হামলার শিকার হওয়া সত্ত্বেও তারা সাহসী সাংবাদিকতা থেকে সরে আসেনি। ২০১১ সালে ‘আরব বসন্ত’ কভারেজের জন্য তারা মর্যাদাপূর্ণ পীবডি অ্যাওয়ার্ড অর্জন করেছে। তবে এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৪ জনেরও বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় বিমান হামলায় নিহত আনাস আল-শরীফের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠার তিন দশক পূর্তিতে আল জাজিরা তাদের নতুন ডিজিটাল চ্যানেল ‘আল জাজিরা নাও’ (Al Jazeera Now) এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। ইতিহাসের বাঁকবদলের এই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদমাধ্যমটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।