১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি

Published: October 29, 2026, 1:19 pm

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন স্পষ্ট করেছেন যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কমিশন কোনোভাবেই গুরুত্বহীন মনে করছে না। জাতীয় পর্যায়ের নির্বাচনের মতো এই ভোটকেও সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে পুরো নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

সিইসি জানান, নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। কমিশনের স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি জানান, ১১-দলীয় জোটের উত্থাপিত সব অভিযোগ এরই মধ্যে সমাধান করা হয়েছে। মাঠ পর্যায়ে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও বিজিবিসহ প্রয়োজনীয় সব বাহিনীর সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে।

নির্বাচন নিয়ে নিজের পর্যবেক্ষণে সিইসি বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয়। জাতীয় নির্বাচনের মতো একটি সাধারণ উপনির্বাচনেও সাড়ে নয় লাখ লোক মোতায়েন করতে হয়, যা বিশ্বের অনেক দেশের জন্য অচিন্তনীয়। তবে নির্বাচন কমিশন এখন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায়। দেশে একটি উৎসবমুখর নির্বাচনের সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই কমিশনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়।