২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

Published: November 11, 2026, 1:35 pm

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তিনি সেখানে পৌঁছান, তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরসূচির প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয়ে টানা ৩০ মিনিট এই বৈঠক চলে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। জলবায়ু বিষয়ক এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনের ঠিক একদিন আগে দুই নেতার এই আলোচনা সম্পন্ন হলো।