
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীদের আটক করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা পুলিশের হাতে ৮ জন গ্রেফতার হয়েছেন।
অভিযানকালে পুলিশ ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল ও ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। পাশাপাশি ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাই।





