১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ধ্রুব রাঠি

Published: October 10, 2026, 12:14 pm

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ওইদিন সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি বিশেষ দল তার বাসভবনে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। ১০ অক্টোবর (শনিবার) গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তার বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিউজ১৮-এর প্রতিবেদনে জানানো হয়েছে। সেই সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দেন।

অভিযানটি আকস্মিক মনে হলেও এর নেপথ্যে পুলিশের প্রস্তুতি ছিল আগে থেকেই। জানা গেছে, আটকের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাত থেকেই তার বাড়ির সামনে প্রায় ৫০ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন। সিজেপির পরিকল্পিত বিক্ষোভ শুরুর পূর্বেই তাকে আটক করা হলো। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী জড়ো হয়েছিলেন।