
দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে আটক করেছে। বিমানে থাকা অবস্থায়ই তাকে এবং তার সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁকে পুলিশি হেফাজতে নেয়া হয়। আটকের সময় অভিজিৎ দীপকেকে বিচলিত হতে দেখা যায়নি; উল্টো তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আমি মোটেও ভয় পাই না, চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারেন।
এদিকে, সিজেপি এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই তাদের নেতাদের পরিকল্পিতভাবে আটক করা হয়েছে। স্বাধীনভাবে চলাফেরার অধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে সিজেপি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একই দিনে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ওদিকে সিজেপি এক বিবৃতিতে বলেছে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের স্থানে পৌঁছনোর আগেই আমাদের নেতৃত্বকে আটক করেছে দিল্লি পুলিশ।





