
তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে সই হওয়া বদর প্রতিরক্ষা চুক্তির পেছনে পুরো অঞ্চলের নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি কাজ করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক রশিদ আল-মোহান্নাদি। বুধবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক নীতিগবেষণা কেন্দ্রের এই ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, চুক্তিতে অংশ নেওয়া দেশগুলোর সুনির্দিষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে এই উদ্যোগের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
আল-মোহান্নাদি জানান, যেসব দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প রয়েছে, তারা সাধারণত সামরিক সক্ষমতা অর্জনে অন্য দেশগুলোর তুলনায় কম অর্থ ব্যয় করে। ফলে এই চুক্তির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। এটিকে প্রতিরক্ষা খাতে বৈচিত্র্য আনার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর না করে নিজেদের অঞ্চলের মধ্যেই সামরিক চাহিদা পূরণের সুযোগ তৈরি করা এ চুক্তির বড় কৌশলগত দিক।





