নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে শহরের মুক্তারপাড়া মাঠে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৬ সমাপনি ও পুরস্কার বিতরণী রোববার অনুষ্ঠিত হয়েছে। ১৫৮ নেত্রকোণা-০২ (সদর, বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারর্সআপ দলের হাতে পুরষ্কারের ট্রফি তুলে দেন। নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক মো: নুরুজ্জামান, এডভোকেট অনুষ্ঠানে বিশেষ 
অতিথি ছিলেন।
সংশ্লিষ্টসূত্র জানায়, প্রতিযোগিতায় নেত্রকোণা জেলার ১০ থানার ১০টি করে বালক ও বালিকা দল অংশ গ্রহন করেন। ফাইনাল প্রতিযোগিতায় বালক বিভাগে নেত্রকোণা সদর বনাম মদন থানা দল ও বালিকা বিভাগে নেত্রকোণা সদর বনাম আটপাড়া থানা দল অবতীর্ণ হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালক ও

বালিকা উভয় বিভাগে নেত্রকোণা সদর থানা দল জয়লাভ করে।
এ উপলক্ষে পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টিতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করেন।





