২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা: বাংলাদেশ হাইকমিশন

Published: November 9, 2026, 7:35 pm

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

প্রেস মিনিস্টার জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইন সহায়তা প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পাওয়া গেছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ করা হয়েছে। তবে এই ই-মেইলটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে কি না বা এতে কোনো অনুমোদিত প্রমাণাদি আছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। তাই ই-মেইলটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি গণমাধ্যমে প্রকাশিত আবেদন সংক্রান্ত খবরটিকে অসত্য ও ভিত্তিহীন বলে অভিহিত করেন। পরবর্তীতে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে হাইকমিশন এই দাবি নাকচ করে দিল।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর মধ্যেই শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন যে, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। সোমবার আওয়ামী লীগের নেতারাও জানিয়েছেন, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ হলে তার আত্মসমর্পণের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।