২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক

Published: November 9, 2026, 8:05 pm

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৯ রান করার মাধ্যমেই তিনি এই অর্জনের চূড়ায় পৌঁছান।

ম্যাচ শুরুর আগে সাত হাজার রানের মাইলফলক থেকে ৪৩ রান দূরে ছিলেন ৩৯ বছর বয়সি মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করায় তাকে দীর্ঘ অপেক্ষার প্রহর গুণতে হয়। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ ধৈর্য ও একাগ্রতায় ব্যাটিং করে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। প্রায় ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১০৭টি টেস্টের ১৯৭ ইনিংসে এই রেকর্ড গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে ৫৯তম ব্যাটসম্যান হিসেবে সাত হাজারি ক্লাবে নাম লেখালেন মুশফিক, যার বর্তমান গড় ৩৯.১১। তার ঝুলিতে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা বাড়ে তার। তবে দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ব্যাটিং করে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। মুমিনুলের ১৩ ও তামিমের ১০ সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে রান সংগ্রহের তালিকার শীর্ষ পাঁচ ব্যাটারের পরিসংখ্যান নিচে দেওয়া হলো

  1. মুশফিকুর রহিম – ৭০৪০ রান (১০৭ ম্যাচ)
  2. মুমিনুল হক – ৫,২৯৩ রান (৮২ ম্যাচ)
  3. তামিম ইকবাল – ৫,১৩৪ রান (৭০ ম্যাচ)
  4. সাকিব আল হাসান – ৪,৬০৯ রান (৭১ ম্যাচ)
  5. লিটন দাস – ৩,৫৫৭ রান (৫৯ ম্যাচ)

মুশফিক কেবল রান সংগ্রাহকের তালিকাতেই এগিয়ে নেই, সেঞ্চুরির সংখ্যায়ও তিনি সবার উপরে। এই তালিকায় মুমিনুল হকের ১৩টি এবং তামিম ইকবালের ১০টি সেঞ্চুরি রয়েছে।