১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের

Published: October 1, 2026, 7:41 pm

চলতি অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এই দুই টুর্নামেন্টের জন্য নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে আফগান ক্রিকেট বোর্ড। আসন্ন টেস্ট ম্যাচটি রহমত শাহর অধিনায়কত্বে লাল বলের ক্রিকেটে আফগানদের নতুন এক যাত্রার সূচনা করবে। দলে নতুন মুখ হিসেবে একমাত্র রাহমানউল্লাহ জাদরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ডানহাতি ব্যাটার ৩৫.৭৮ গড়ে সংগ্রহ করেছেন ২ হাজার ২৯০ রান, যার মধ্যে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। সবশেষ চার প্রথম শ্রেণির ম্যাচেও তিনি দুটি ফিফটি হাঁকিয়েছেন। ডানহাতি এই ব্যাটার ৩৬ প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৭৮ গড়ে করেছেন ২ হাজার ২৯০ রান। এ সময়ে তার ব্যাটে এসেছে ৫ সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরি। প্রথমবার আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। টেস্ট শেষে শুরু হবে তিন দলের ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজটি ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রশিদ খান, মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রাখা হয়েছে।

টেস্ট স্কোয়াডে রয়েছেন: রহমত শাহ (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী-খিল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম শাফি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই।

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রয়েছেন: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী-খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোগে, এএম গাজনফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই।