নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে বড় ভাই সাইদুল (৪৪) ও তার সহযোগিদের এলোপাতাড়ি পিটুনিতে ছোট ভাই সাইকুল (৪৩) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যূবরন করেন সাইকুল। এর আগে একইদিন সন্ধ্যায় নিজেদের বসতবাড়ির উঠোনে পিটুনিতে আহত হন তিনি। সাইদুল ও সাইকুল উভয়েই বারহাট্টা উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুল খালেকের ছেলে। সাইকুলের লাশ প্রক্রিয়াশেষে হাসপাতাল থেকে ছাড়েরর অপেক্ষায় রয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনা নিশ্চিত করেছেন।
সাইকুলের মা মালেকা খাতুন, স্ত্রী সুরাইয়া আক্তার, কন্যা সূচনা আক্তার, ছেলে শুভ মিয়াসহ স্থারীয় অন্যরা জানান, সাইকুলরা ৬ভাই। সাইদুলসহ ৫ভাই ঢাকায় চাকুরী করেন। সাইকুল তার পরিবার সমেত বাড়িতে থেকে কৃষি কাজ করেন। সাইকুল ও সাইদুলের মাঝে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল রোববার সাইদুল ও তার স্বজনরা ঢাকা থেকে আসে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল ও তার লোকজন সাইকুল ও তার স্ত্রী-কন্যার উপর আঘাত করেন। এতে ৩জনই আহত হন। চিৎকার শুনে লোকজন এসে আহতদের উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে পাঠান। সেখান থেকে সাইকুলকে ময়মনসিংহ রেফার করা হয়।

সাইকুল নিহতের ঘটনায় তার বাড়িতে চলছে শোকের মাতম। কন্যা সূচনা আক্ষেপ করে বলছে, আমার চোখের সামনে আব্বুকে মার্ডার করছে, আমি কিছু করতে পারলাম না। ঘটনার সুবিচারদাবি করেছেন স্ত্রী সুরাইয়াসহ স্থানীয়রা।
ওসি চম্পক দাম বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।





