
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট ২৯ দিন।
একই দিন সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছুটির এই হিসাব বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি উল্লেখ করেন, অনুমোদিত ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি হিসেবে নির্ধারিত করা হয়েছে।





