
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা সাময়িকভাবে বিলম্বিত হয়েছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির ঢাকা রওনা হওয়ার কথা ছিল। তবে বোর্ডিং সম্পন্ন করে টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে যাওয়ার সময় পাইলট ককপিটে উড়োজাহাজের স্পয়লার সংক্রান্ত একটি ত্রুটির সংকেত পান। নিরাপত্তার খাতিরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার বিষয়টি ককপিট থেকে পাইলট নিজেই যাত্রীদের অবহিত করেন এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। ত্রুটি মেরামতের কাজ দীর্ঘায়িত হওয়ায় প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধিদলের সদস্যদের বিমান থেকে নেমে আসতে হয়। সেই সঙ্গে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের নিরাপত্তার জন্য বিমানবন্দরের অপেক্ষাগারে সরিয়ে নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।
উড়োজাহাজটি পার্কিং এলাকায় ফিরিয়ে আনার পর প্রকৌশলীরা কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ত্রুটিমুক্ত নিশ্চিত হওয়ার পরেই বিমানটি উড্ডয়নের ছাড়পত্র পায়। সব ধরনের পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পর বিমানটি ঢাকার উদ্দেশ্যে জাপানের আকাশ ছাড়ে।





