২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট শর্ত দিল ইরান

Published: October 9, 2026, 2:15 pm

চলমান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে নিজেদের সুনির্দিষ্ট শর্তাবলীর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি সব ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ এবং পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা ফিরিয়ে আনার বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনার প্রেক্ষিতে তেহরান তার শর্তগুলো সংশ্লিষ্ট পক্ষকে জানিয়ে দিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোর যথাযথ উত্তর দেওয়া হবে।

মেহের নিউজের বরাতে জানা গেছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ওমানের সাথে ইরানের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপদ রুটের ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণ ও আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে উভয় দেশ পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। খুব দ্রুতই এই ঐতিহাসিক চুক্তিটি বাস্তবায়িত হবে বলে আশা করছে ইরান।