১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

Published: October 11, 2026, 7:13 pm

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, গত বুধবার বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় সেখানে অপেক্ষমাণ দুই বাংলাদেশি ঘটনাস্থলেই প্রাণ হারান। মন্ত্রণালয় জানায়, গতকাল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে।

নিহতদের মধ্যে একজন বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা শাহেদ আহম্মেদ। তার পাসপোর্ট নম্বর EN-0220024 এবং ইকামা নম্বর ২৫৫৬৪৭২২৩৭। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম মোছা. শাহেরা বেগম। অন্যজন কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের নাসরুল্লাহ বদরপুরি। তার পাসপোর্ট নম্বর A-22758194 এবং বর্ডার নম্বর ৪১৯৪০৭২২৭০। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মা জাহানারা বেগম।